1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

চীনের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪
  • ৯২ Time View

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিনদিনের সরকারি সফরে শনিবার ঢাকা পৌঁছেছেন।image_111784_0

দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের লক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর আমন্ত্রণে তিনি ঢাকা সফরে এসেছেন।

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

রোববার সকালে তাদের মধ্যে বাণিজ্য ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ সেক্টরে চীনা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সার্বিক বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, ঢাকা অবস্থানকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের কয়েকজন সিনিয়র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

কর্মকর্তারা আরো জানান, এই সফরের প্রধান লক্ষ্য হচ্ছে এ বছরের জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীনে সরকারি সফরকালে দু’দেশের মধ্যে যেসব সমঝোতা স্মারক (এমওইউ) ও লেটার অব এক্সেঞ্জ স্বাক্ষরিত হয়েছে তার অগ্রগতি পর্যালোচনা।

চীনা পররাষ্ট্রমন্ত্রী সোমবার বিকেলে ঢাকা ত্যাগ করবেন। -বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ