1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

স্কাইপেতে বলবেন বাংলা হবে ইংরেজি!

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০১৪
  • ১৬৫ Time View

skypeকল্পনা করুন আপনি কথা বলছেন আর একটা যন্ত্র সেটা অন্য ভাষায় শুনিয়ে দিচ্ছে। বৈজ্ঞানিক কল্পকাহিনীতে এমন যন্ত্র অনেকেই দেখেছেন।

এবার কিন্তু সেটা বাস্তবেই এসেছে। স্বয়ংক্রিয় অনুবাদ যন্ত্র এখন বাস্তবে। গত সপ্তাহেই এমন একটি কৃত্রিম অনুবাদকের রিহার্সাল হয়ে গেছে।

এই অসাধ্য সাধন করেছে ইন্টানেটে ভিডিও চ্যাটের সফটওয়্যার স্কাইপে (Skype)। এই বিস্ময়কর অনুবাদ সেবার বেটা ভার্শন বের হয়েছে।

প্রথম পরীক্ষায় স্প্যারিশ ভাষার একটি বাক্যের ইংরেজিতে রিয়েলটাইম অনুবাদ করা হয়েছে। এবং অনুবাদটি হয়েছে প্রায় নির্ভুল।

সেভিলের স্প্যানিশ প্রফেসর মারিয়া রোমেরো গার্সিয়া এ অনুবাদ নিয়ে কাজ করছেন।

মারিয়া রোমেরো জানান, পুরো বাক্যের পরিষ্কার ও নিরবচ্ছিন্ন অনুবাদ শুনতে চাইলে ভালো মানের মাইক্রোফোন এবং স্পিকার দরকার।

বর্তমানে রিয়েলটাইম অনুবাদ পরিসেবার এখন বেটা ভার্সন চললেও শিগগিরই ফুল ভার্সন বের হবে। এটার পূর্ণাঙ্গ সংস্করণ বের হলে মানবীয় অনুবাদকের ওপর নির্ভরতার দিন শেষ হবে বলে আশা করা হচ্ছে।

তবে তারপরও যন্ত্রের অনুবাদ দক্ষতা যতোই চমকপ্রদ হোক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ে এর উপর নির্ভর করা কিন্তু বোকামি। বিজনেস ডিল বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনার জন্য স্কাইপে অনুবাদক বিকল্প হতে পারে এ দাবি করা যাচ্ছে না। এটা শুধু সাধারণ চ্যাট মেশিন হিসেবেই মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ