1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সাংবাদিকদের ধৈর্য্য ধরার পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মার্চ, ২০১২
  • ১৪৪ Time View

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের শিগগিরই গ্রেফতার করা হবে জানিয়ে সাংবাদিকদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

সাংবাদিকদের ধৈর্য্য ধরতে বলে তিনি বলেন, ‘সরকার বসে নেই। আপনারা একটু ধৈর্য্য ধরুন। তদন্তকারী সংস্থা এবং পুলিশ তদন্ত করছে। তারাই সুনির্দিষ্টভাবে বলতে পারবে, কখন হত্যাকারীদের গ্রেফতার করা হবে।’

বৃহস্পতিবার পার্বত্য জেলা রাঙামাটির কোতোয়ালি থানা চত্বরে অবস্থিত ভিকটিম সার্পোট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘পার্বত্য এলাকার আইন-শৃঙ্খলা আগের তুলনায় অনেক ভালো। আমাদের সবাইকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে।’

সাহারা খাতুন বলেন, ‘নারী নির্যাতন প্রতিরোধে নতুন দুটি আইন সংসদে পাশ করেছে সরকার। সরকার নারীদের আইনি সহায়তা দিতে বদ্ধপরিকর। নারীদের প্রতি যারা অনায্য আচরণ করে, তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে।’

পুলিশ সুপার মাসুদ-উল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, ইউএনডিপির সহকারী কো-অর্ডিনেটর নেইল ওয়াকার, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পুলিশের অতিরিক্ত আইজিপি ও পুলিশ সংস্কার প্রকল্প পরিচালক মোখলেসুর রহমান, পিপিএম, ইউএনডিপির পুলিশ সংস্কার প্রকল্প পরিচালক হেং হেং জিয়াংসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

পরে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে বিশেষ আইন-শৃঙ্খলা সভায় যোগ দেন। এ সভার পর জেলা আওয়ামী লীগের একটি কর্মী সভায় তার যোগ দেওয়ার কথা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ