1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

জিনজিয়াংয়ে সহিংসতায় নিহত ১২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১২
  • ১৪৯ Time View

চীনের বিচ্ছিন্নতাবাদ প্রবণ উত্তর-পুর্বাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে সাম্প্রদায়িক দাঙ্গাজনিত সহিংসতায় ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ মাধ্যম।

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, দাঙ্গাকারীরা ১০ জনকে হত্যা করে। এ সময় পুলিশ দাঙ্গা প্রতিরোধের উদ্দেশ্যে গুলি চালালে দুই দাঙ্গাকারী নিহত হয়।

তবে মঙ্গলবারে সংঘটিত এই সহিংসতার সঠিক কারণ স্বমন্ধে বিস্তারিত কিছু জানায়নি সংবাদসংস্থাটি।

জিনজিয়াংয়ের ঐতিহাসিক প্রাচীন নগরী কাশগড়ের নিকটবর্তী ইউচেঙ জেলার একটি বাজার এলাকায় মঙ্গলবার সহিংসতা শুরু হয়। পুলিশ এখনও ঘটনার সঙ্গে জড়িতদের সন্ধান করছে বলে জানিয়েছে তারা।

২০০৯ সালে চীনের অন্যতম বৃহৎ এই প্রদেশটির রাজধানী উরুমকিতে স্থানীয় উইঘুর মুসলিম সম্প্রদায় ও  বহিরাগত চীনা বংশোদ্ভূত হান সম্প্রদায়ের বসতি স্থাপনকারীদের মধ্যে এক ভয়ঙ্কর দাঙ্গা সংঘটিত হয়। সহিংসতায় সে সময় প্রায় ২ শত লোক নিহত হয়। এর পর থেকেই সেখানে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে চীনা কর্তৃপক্ষ।

জিনজিয়াংয়ের অর্ধেক অধিবাসীই উইঘুর মুসলিম সম্প্রদায়ের। মূলত তুর্কি ভাষী উইঘুর মুসলিমরা সাংস্কৃতিক ও নৃ-তাত্তিকভাবে মধ্য এশিয়ার সঙ্গে সদৃশ্য।

পূর্ব দিক থেকে আসা হান বংশোদ্ভুত চীনা শ্রমিকরা তাদের রুটি, রুজি ও সংস্কৃতির ওপর হুমকি সৃষ্টি করছে বলে উইঘুররা দীর্ঘদিন থেকে দাবি করে আসছে ।

চীন তেল, গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদে সমৃদ্ধ এই প্রদেশটিতে ইতিমধ্যেই ব্যাপক বিনিয়োগ করেছে। এখানকার তেল ও গ্যাসের রিজার্ভ তাদের বর্ধিষ্ণু অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন পর্যবেক্ষকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ