1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

সাগর-রুনি হত্যার প্রতিবাদে গণঅনশন আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১২
  • ১৪৪ Time View

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার গণঅনশন কর্মসূচির পালন করবেন সাংবাদিকরা।
জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল দশটা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচিতে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেবেন।

প্রসঙ্গত, নিজেদের ঘরে সাগর-রুনি খুন হওয়ার পর গত ২২ ফেব্রুয়ারি আয়োজিত সাংবাদিক সমাবেশে ২৭ ফেব্রুয়ারি কলম ধর্মঘট ও ১ মার্চ গণঅনশন কর্মসূচি ঘোষণা করা হয়।

সাংবাদিকদের তরফ থেকে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী এ ঘোষণা দেন।

ওই দিন ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘এরপরও সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।’

বস্তুত জাতীয়তাবাদী ও আওয়ামী লীগ সমর্থক দুই সাংবাদিক ইউনিয়নেরই যৌথ উদ্যোগে ঘোষিত বৃহস্পতিবারের কর্মসূচিতে রাজধানী ঢাকার মতো দেশের বিভিন্ন স্থানেও সাংবাদিকরা গণঅনশন পালন করবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ