1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যার ২ জনের মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪
  • ১২০ Time View

narayonganj mapনারায়ণগঞ্জের বন্দর উপজেলার ব্যবসায়ী নজরুল ইসলাম হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড ও এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার নারায়ণগঞ্জের ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, বন্দর উপজেলার রানা মিয়া ও মোসলেমউদ্দিন। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন আমির হোসেন।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পিপি এম এ রহিম জানান, একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আড়াই লাখ ও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মামলার নথির থেকে জানা যায়, নজরুল ইসলাম, রানা ও মোসলেম একসাথে থান কাপড়ের ব্যবসা  করতেন। এক সময় রানা ব্যবসার কাজে নজরুলের কাছ থেকে এক লাখ টাকা ধার নেন। কিন্তু রানা সেই ধারের টাকা ফেরত দিতে টালবাহানা শুরু করে।

এক পর্যায়ে টাকা ফেরত দেয়ার কথা বলে ২০১১ সালের ২২ অক্টোবর নজরুলকে ডেকে নেয় রানা ও মোসলেম। পরে তাকে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়া হয়। এসময় তাদের সহায়তা করেন আমির হোসেন।

পরদিন নদী থেকে লাশ উদ্ধারের পর নজরুলের বড় ভাই নাজমুল হক বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা করেন।মামলায় ১৯ জনের সাক্ষ্য নিয়ে বিচারক সোমবার এ রায় ঘোষণা করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ