1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সাতক্ষীরায় বোমার ফাটিয়ে ডাকাতি, আহত ৬

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪
  • ৭৯ Time View

satkhiraসাতক্ষীরার তালার দুটি গ্রামে একই রাতে বোমার বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা সশস্ত্র অবস্থায় হানা দিয়ে অন্তত ছয়জনকে আহত করে ১৫ লাখ টাকার সম্পদ লুটে নিয়ে গেছে।

সোমবার মধ্যরাতে তালার গোনালি ও বারুইআটি গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে।
গোনালির বাড়ির মালিক গোপাল ঘোষ জানান, প্রায় ২০ জনের একদল সশস্ত্র ডাকাত নিজেদের ‘পার্টির লোক’ পরিচয়ে বাড়ির দরজা খুলতে বাধ্য করে।

এ সময় বাড়ির সদস্যদের রুমে আটকে রেখে শুরু হয় ডাকাতি। তারা তাদের  লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় তিনটি বোমার বিস্ফোরণ ঘটায় তারা। গ্রামবাসী এগিয়ে এলে তাদের লক্ষ্য করে ডাকাতদল বোমা ছুঁড়ে পালিয়ে যায়।

এদিকে একই রাতে  বারুইআটির আবু জাফরের বাড়িতে ডাকাতরা ‘গোপন দলের সদস্য’ পরিচয়ে দরজা খুলতে বাধ্য করে ডাকাতি করে। তারা বাড়ির মালিক আবু জাফরসহ কয়েকজনকে পিটিয়ে  আহত করে।

এই দুই বাড়ি থেকে ডাকাতরা নগদ ও স্বর্ণালংকারসহ ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ