1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

পাবনায় খালেদার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৭৮ Time View

বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে পাবনায় মঙ্গলবার ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।

জেলার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজিউর রহমান দুদু বাদী হয়ে পাবনা আমলী আদালত-৩-এ বিকেল ৩টার দিকে এ মামলা দায়ের করেন।

কুষ্টিয়ার একটি জনসভায় খালেদা জিয়া আওয়ামী লীগকে সন্ত্রাসী ও চাঁদাবাজদের দল হিসেবে আখ্যায়িত করায় সংগঠনটির ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে দাবি করে বাদী দ-বিধির ৫০৪ ধারায় মামলাটি দায়ের করেন।

আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম লায়লা শারমিন বাদীর দাখিলী কাগজপত্র ও জবানবন্দি গ্রহণ করেছেন। তবে কোনো আদেশ দেননি।

বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুর রউফ।

জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হক শাহীন বাংলানিউজের কাছে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

গত ১৬ জানুয়ারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় খবর শুনে খালেদা জিয়ার বক্তব্যের বিষয়টি অবগত হন বলে জানান মামলার বাদী গাজিউর রহমান দুদু।

এদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা দলের  চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার নিন্দা জানিয়ে বাংলানিউজকে বলেন, দলের নেতাদের সঙ্গে আলোচনা করে মামলা দায়েরের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ