1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

‘অর্বাচীন’ বালকের মতো কথা বন্ধ করুন, জয়কে মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪
  • ৯৩ Time View

fakrul15জিয়াউর রহমানকে নিয়ে ‘কটূক্তি’ করায় প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ‘অর্বাচীন বালক’ আখ্যা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ পেশাজীবী পরিষদ আয়োজিত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘শহীদ জিয়া ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় ফখরুল এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, “নতুন প্রজন্মের নতুন নেতা জয় সাহের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাক আর্মির তত্ত্বাবধানে যার জন্ম, যিনি ভারত ও আমেরিকায় বেশিরভাগ সময় কাটিয়েছেন; তিনি বলেন কিনা জিয়াউর রহমানের নাম মুক্তিযোদ্ধার তালিকা থেকে মুছে দিতে হবে।”

তিনি বলেন, “আওয়ামী লীগের নেতাদের মতোই বলতে চাই- অর্বাচীন বালকের মতো কথা বলা বন্ধ করুন। জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করলে ইতিহাস অস্বীকার করা হবে।”

‘বিএনপির জন্ম স্বৈরাচারের মধ্য দিয়ে জন্ম’ জয়ের এমন কথার প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “তুমি তো নিজের চেহারা আয়নায় দেখ। তাহলে স্বৈরাচার দেখবা কিভাবে।”

এজন্য সজীব ওয়াজেদ জয়কে ইতিহাস পড়ে ও জেনে কথা বলার উপদেশও দেন ফখরুল।

তিনি বলেন, “ইতিহাস পড়ে ও জেনে কথা বলুন, দেশের মানুষ তাহলে মেনে নেবে। আওয়ামী লীগের নেতাদের মতো কথা বললে কেউ মেনে নেবে না।”

ফখরুল বলেন, “দেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধ থেকে শহীদ জিয়াকে আলাদা করে দেখার কিছু নেই। দেশের গণতন্ত্র লড়াইয়ের প্রাণ পেয়েছে জিয়ার হাতে। তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন।”

সভায় সংগঠনের আহ্বায়ক রুহুল আমীন গাজীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ