1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

ট্রাকচাপায় আইসিডিডিআরবির কর্মকর্তা নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪
  • ১০৩ Time View

road acciটাঙ্গাইলে ট্রাকচাপায় আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) ফিল্ড এ্যাসিটেন্ড মার্টিন রোজারিও (৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় আপর মোটারসাইকেল চালক সঞ্জিত সাহা (৩০) গুরুতর আহত হন। তাকে মির্জাপুর কুমদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পোস্টকামুরী চড়পাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মার্টিন রোজারিও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে আইসিডিডিআরবি ফিল্ড এ্যাসিটেন্ড হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৮টার দিকে মার্টিন রোজারিও উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা এলাকায় কাজ শেষে ভাড়া মোটরসাইকেলযোগে মির্জাপুরে ফেরার পথে মহাসড়কের পোস্টকামুরী চড়পাড়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মার্টিন রোজারিও মারা যান এবং মোটরসাইকেল চালক সঞ্জিত গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার উপ-পরির্দশক (এসআই) মোঃ মোজাম্মেল হোসেন বলেন, চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ