1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ইন্টার মায়ামির প্রধান কোচের পদ থেকে হাভিয়ের মাচেরানোর আকস্মিক পদত্যাগ চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল: বায়ার্নের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছেন লুইস ফিগো বাংলা নববর্ষে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত, বিস্তারের আশঙ্কা ‘প্রেশার কুকার’ চলচ্চিত্রে শহুরে নারীদের জীবনসংগ্রাম ও সামাজিক চাপের চিত্রায়ণ ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ট্রাম্প ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ দ্বিতীয় দফার আলোচনাতেও মার্কিন দলের নেতৃত্বে থাকছেন জেডি ভ্যান্স আমি যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে কথা বলেই যাব: পোপ লিও ইসরাইলের ১৩ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী

আইনে স্বীকৃতির দাবি হিজড়া সম্প্রদায়ের

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০১৪
  • ১০৩ Time View

hijraতৃতীয় লিঙ্গ হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছে বাংলাদেশের হিজড়া সম্প্রদায়। এর মাধ্যম হিজড়া সম্প্রদায়ের বৈষম্যের অবসান ঘটবে এবং তারা আইনের সুরক্ষা পাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

প্রায় এক বছর আগে হিজড়া সমপ্রদায়কে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত ‘নীতিমালা’ অনুমোদন করা হয়।

তবে হিজড়াদের নিয়ে যারা কাজ করেন, তারা বলছেন, স্বীকৃতি দিলেও এরপরে এ বিষয়ে সরকারের কোনো কার্যক্রম লক্ষ্য করা যায়নি।

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি নামের একটি সংগঠনের প্রধান, আনিসুল ইসলাম বলছেন, এখন প্রয়োজন সংসদে উত্থাপনের মাধ্যমে তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়াদের সাংবিধানিক স্বীকৃতি। তাহলে তারা আইনের মাধ্যমে নিজেদের অধিকার রক্ষার সুযোগ পাবে।

এ ছাড়া সামাজিক সচেতনতার মাধ্যমে, হিজড়াদের বিষয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ওপরও তিনি জোর দিয়েছেন।

শিক্ষা, চিকিৎসা ও আবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ঘোচানোর জন্য দীর্ঘদিন ধরেই স্বীকৃতির দাবি জানিয়ে আসছে হিজড়ারা।

শনিবার থেকে শুরু হওয়া ৩ দিনের ‘হিজড়া প্রাইড-২০১৪’ এর মাধ্যমে তারা হিজড়াদের জীবন আচরণ, রীতিনীতি, বৈষম্য, নিপীড়নের বিষয়টি সাধারণ মানুষের সামনে তুলে ধরবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ