1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়িতে বন ও প্রাণের উৎসবে জীববৈচিত্র্য রক্ষার আহ্বান ছয় রুটে আজ থেকে চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস ঢাকার বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ হচ্ছে, যে ৬টির উদ্বোধন আজ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক বঙ্গোপসাগরে নিম্নচাপ : আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া গ্রামবাসীর চাঁদা তুলে খেলার মাঠ ক্রয়, পাশে দাঁড়ালেন ক্রীড়ামন্ত্রী পুঁজিবাজারে করনীতি: মূলধনি মুনাফায় ২০৩০ সাল পর্যন্ত করছাড় চায় ডিবিএ এইচএসসিতে বরিশাল বোর্ডে গত বারের চেয়ে পাসের হার কমেছে ১৭.৭৩% মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি ফখরুলের যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক

বৈদেশিক মুদ্রা পাচারের সময় আটক ২

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০১৪
  • ১০২ Time View

mudraঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া পাচারের চেষ্টা করার সময় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার বদিউজ্জামান লস্কর (৩৮) এবং কুমিল্লা জেলার জিয়াউল হককে (৩০)।

শুক্রবার রাতে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে বৈদেশিক মুদ্রাসহ তাদেরকে আটক করে শুল্ক গোয়েন্দা বিভাগ। বাংলাদেশের মুদ্রায় আটক করা মুদ্রার পরিমাণ প্রায় ৩৯ লাখ টাকা।

জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে আটক বদিউজ্জামানের কাছ থেকে ২১ হাজার ৩০০ ইউরো, সাড়ে ২৪ হাজার কাতারের রিয়াল, ১৯২ মালয়েশিয়ান রিংগিত ও বাংলাদেশি ৬০০ টাকা পাওয়া যায়। তিনি দুই পায়ের জুতার ভেতরে বিশেষ কৌশলে এসব মুদ্রা রেখেছিলেন। মালিন্দা এয়ারওয়েজে করে কুয়ালালামপুর যাচ্ছিলেন বদিউজ্জামান।

রাত সোয়া ২টার দিকে আটক বাংলাদেশ বিমানের কুয়ালালামপুরের যাত্রী জিয়াউলের কাছ থেকে সাড়ে ৬২ হাজার সৌদি রিয়াল, ৩২১ রিংগিত ও বাংলাদেশের ২ হাজার ৪০০ টাকা পাওয়া যায়। তার ২ পায়ের মোজার ভেতর স্কচটেপে মুড়িয়ে এগুলো পাচার করছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ