1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

জামায়াতের তৃতীয় দফায় দ্বিতীয় দিনের হরতাল চলছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০১৪
  • ১০২ Time View

hortal5জামায়াতের ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন চলছে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় আপিল বিভাগে বহাল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদ-ের রায়ের প্রতিবাদে ডাকা হরতালের শেষ দিন বৃহস্পতিবার অন্যান্য দিনের হরতালের মতোই নিরুত্তাপভাবে পালিত হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানীসহ সারাদেশে হরতাল চলাকালে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। নাশকতা এড়াতে রাজধানীর বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ পয়েন্টে র‌্যাব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া নগরীতে বিজিবিও মোতায়েন করা হয়েছে।

এদিকে হরতালের কারণে রাজধানীতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা নেই। গণপরিবহণ চলাচল করলেও একেবারেই কম। গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে দূরপাল্লার কোনো যান ছেড়ে যায়নি। এ ছাড়া দেশের কোনো স্থান থেকে দূরপাল্লার কোনো যানবাহন ঢাকায় প্রবেশ করেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ