1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

মান্নান খানের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪
  • ১৮৪ Time View

mannan wife৩ কোটি ৪৫ লাখ ৫ হাজার ৬৪০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খানের স্ত্রী সৈয়দা হাসিনা সুলতানার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদকের উপ-পরিরচালক নাসির উদ্দিন বাদি হয়ে রাজধানীর রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

মামলায় বলা হয়েছে, সৈয়দা হাসিনা সুলতানা অবৈধ সম্পদের মধ্যে ১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৯১২ টাকা গোপন রেখেছেন।

এর আগে ২১ আগস্ট একই অভিযোগে আবদুল মান্নান খানের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় মান্নান খানের মালিকানাধীন ৯৬ লাখ ৮৯ হাজার ৯৫৯ স্থাবর সম্পদের মধ্যে ৪ লাখ ৫৯ হাজার ৫৯৭ টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য গোপন করেন বলে অভিযোগ আনা হয়। এছাড়া ২ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৩১৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

মান্নান খান দশম জাতীয় সংসদ নির্বাচনে স্ত্রীর পেশা ‘গৃহিণী উল্লেখ করলেও অন্যত্র স্ত্রী মাছের ব্যবসা করেন বলেও তথ্য দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ