1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ: অর্থমন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণ ও দেশে স্থিতিশীলতায় ৯ দফা প্রস্তাবনা দিলো জামায়াত শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রীর পদত্যাগ এত বড় শাস্তি আমরা পাচ্ছি শুধু জনগণের প্রতি দায়বদ্ধ বলে : অর্থ উপদেষ্টা সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান হরমুজ প্রণালির নিরাপত্তা পুনরুদ্ধারে সহায়তা করতে প্রস্তুত অস্ট্রেলিয়া হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত আর্থিক খাতের ‘নাজুক’ দশা উত্তরণে দুই বছরের ‘কুশন’ চায় সরকার: অর্থমন্ত্রী

১০ পুলিশ সদস্যকে দুদকের জিজ্ঞাসাবাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ৯৮ Time View

dudokরাজধানীর রামপুরা থানায় স্বর্ণ আত্মসাতের মামলা তদন্তের জন্য মতিঝিল ও ডেমরা জোনের ২ এসিসহ ১০ পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় তাদের জিজ্ঞাসাবাদ করছেন। পর্যায়ক্রমে এই জিজ্ঞাসাবাদ বিকাল পর্যন্ত চলবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১৩ মার্চ স্বর্ণ পাচারকারীদের একটি চক্র একটি প্রাইভেটকারে করে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাঁতীবাজার এলাকায় স্বর্ণ পাচারের সময় রামপুরা থানা পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় চক্রের সদস্যরা পালিয়ে যায়।

পরে গাড়িটি থানায় রাখা হলে ১৬ মার্চ পাচারকারীদের দুই সদস্য সমীর ও মুহিন স্বর্ণসহ গাড়িটি অবৈধ উপায়ে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য থানা পুলিশের দ্বারস্ত হয়। থানা পুলিশের একটি দল গাড়িতে ৭০টি সোনার বার রয়েছে এমন অভিযোগে চক্রের ২ জনকে গ্রেফতার করে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপিস্থিতিতে চক্রের সদস্যরা জানায়, গাড়িটিতে মোট ২৩৫টি বার ছিল। অথচ পুলিশের হেফাজতে গাড়িটি থাকলেও এ ঘটনায় গাড়ির সিটের নিচ থেকে ১৬৫টি বার উধাও হয়ে যায়।

অভিযুক্ত পুলিশ সদস্যদের আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের নিয়ে জটিলতা সৃষ্টি হয়। পরে দুদকের অনুমতি সাপেক্ষে রামপুরা থানায় চলতি বছরের ৭ এপ্রিল তাদের বিরুদ্ধে একটি মামলা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ