1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিগগিরই মাদক নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী ১৫ মিনিট বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক পয়লা বৈশাখকে ধারণ করে জামায়াতে ইসলামী: সংসদ সদস্য সাইফুল গ্যাস বেলুন উড়ে এসে আটকে থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ রাজধানীতে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম, নিহত ১ টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার এবং কৃষকরা আমাদের জীবনের অংশ: ধর্মমন্ত্রী কায়কোবাদ ইরান এখনো অনেক সক্ষমতা প্রকাশ করেনি: আইআরজিসির হুঁশিয়ারি

জলবায়ু সমস্যা মোকাবিলায় সহায়তা প্রয়োজন: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৯৭ Time View

hasinajপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই-প্রযুক্তির পর্যাপ্ত সরবরাহ এবং সক্ষমতা বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে সহায়তা প্রয়োজন।’

নিউইয়র্কে চলমান জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে ভাষণকালে শনিবার স্থানীয় সময় সকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের মতো দেশের জন্য জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ অতীতের যে কোনো সময়ের চেয়ে জটিল এবং ভয়াবহ। এশীয় উন্নয়ন ব্যাংক তার সামপ্রতিক প্রতিবেদনে বলেছে, ২১০০ সাল নাগাদ বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রশমন ব্যয় দাঁড়াবে জাতীয় উৎপাদনের ২ থেকে ৯ শতাংশের মধ্যে।

তিনি বলেন, এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বৃদ্ধি পাবে। এর ফলে বাংলাদেশের পাঁচভাগের একভাগ এলাকা ডুবে যাবে। তিন কোটি মানুষ জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হবে। জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য একটি জীবনমরণ সমস্যা।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় আমাদের জন্য অভিযোজন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ সমস্যা মোকাবিলায় আমাদের জন্য পর্যাপ্ত এবং অতিরিক্ত অর্থায়ন অত্যন্ত জরুরি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগে অধিবেশনে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ