1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিগগিরই মাদক নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী ১৫ মিনিট বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক পয়লা বৈশাখকে ধারণ করে জামায়াতে ইসলামী: সংসদ সদস্য সাইফুল গ্যাস বেলুন উড়ে এসে আটকে থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ রাজধানীতে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম, নিহত ১ টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার এবং কৃষকরা আমাদের জীবনের অংশ: ধর্মমন্ত্রী কায়কোবাদ ইরান এখনো অনেক সক্ষমতা প্রকাশ করেনি: আইআরজিসির হুঁশিয়ারি

তৈরি পোশাকের শুল্কমুক্ত অবাধ প্রবেশাধিকার চাইলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ১১৮ Time View

hasina uআমেরিকার বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের শুল্কমুক্ত অবাধ প্রবেশাধিকার চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মার্কিন সময় বৃহষ্পতিবার দুপুরে ম্যানহাটনের গ্রান্ড হায়াত হোটেলের ইম্পেরিয়াল হলে আমেরিকার ব্যবসায়ীদের সঙ্গে এক মধ্যাহ্ন ভোজে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি।                

যুক্তরাষ্ট্রের বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানি করা পোশাক থেকে শুল্ক বাবদ আমেরিকা বছরে ৮৩২ মিলিয়ন ডলার আয় করছে। শুল্ক ছাড়া এসব পণ্যের ছাড় দেয়া হলে একদিকে মার্কিন খুচরা বিক্রেতারা যেমন লাখ লাখ ডলার বাড়তি আয় করতে পারবে, তেমনি বাংলাদেশের উৎপাদকদেরও বেশি দাম দিতে পারবে। ফলে উৎপাদকরা কর্মীদের বেশি মজুরি দিতে পারবেন।     

তিনি আরো বলেন, শুধু টাকার অংক নয় নজর দিতে হবে এই পরিবর্তনে মানবিক মূল্যের দিকেও। কেননা, এর সঙ্গে জড়িয়ে আছে ৪০ লাখ মানুষের জীবিকা আর যার ৯০ ভাগই নারী।

সাতটি বিশেষায়িত অর্থনৈতিক জোনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব জোটে প্রাইভেট কোম্পানিগুলো জমি লিজ নিয়ে শ্রমঘন শিল্প স্থাপন করতে পারছে ।

তিনি বলেন, আমাদের ৮ কোটি যুব কর্মশক্তি রয়েছে। যাদের এইসব শিল্পে নিয়োগ দেওয়া যেতে পারে। আর উৎপাদিত যে কোনো পণ্যের জন্য রয়েছে ১৬ কোটি মানুষের বিশাল একটি বাজার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ