1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

ওবামার সঙ্গে শেখ হাসিনার শুভেচ্ছা বিনিময়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৬৯ Time View

hasina obamaপ্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় প্রধানমন্ত্রী এখানে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলনে ওবামার বক্তব্যের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রশংসা করেন।

শেখ হাসিনা জলবায়ু দুর্যোগের কবল থেকে মাতৃসম ধরণীর সুরক্ষায় প্রেসিডেন্ট বারাক ওবামার অঙ্গীকারের জন্য তাকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর বরাত দিয়ে বাসস এ কথা জানায়।

মঙ্গলবার রাতে নিউইয়র্কে ওয়াল্ড্রপ এ্যাসটোরিয়া হোটেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মিশেল ওবামা আয়োজিত এক সংবর্ধনায় শেখ হাসিনা বারাক ওবামার এই প্রশংসা করেন।

জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগদানকারী রাষ্ট্র প্রধান ও সরকার প্রধানদের সম্মানে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

প্রেসিডেন্ট ও ফাস্ট লেডি প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জাতিসংঘ জলবায়ু সম্মেলন ২০১৪-এ বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্যের জন্য শেখ হাসিনার প্রশংসা করেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মহেন্দ্র রাজা পাকসেসহ সংবর্ধনায় যোগদানকারী অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এ সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন।

সংবর্ধনায় প্রেসিডেন্ট ওবামা জয়কে দেখে মন্তব্য করেন তোমাকে দেখতে সুন্দর লাগছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ