1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

বিচারপতিদের অভিশংসন বিল পাসের প্রক্রিয়া শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ১১৯ Time View

parlament2বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে পাস হচ্ছে সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪। বহুল আলোচিত এ বিল বুধাবর সন্ধ্যায় পাসের জন্য উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক।

বিলটি নিয়ে সংসদ অধিবেশনে আলোচনা চলছে। বিরোধী দলের পক্ষ থেকে অনেক সদস্যই বিলটি আরো যাচাই-বাছাই করার প্রস্তাব দিয়েছেন। বিরোধী দলীয় নেতা জনমত যাচাই এর প্রস্তাব দিয়েছেন।

এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বিলটি সংশোধনী এনেছেন।

বিলটি উত্থাপনের সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন। বিলটি পাসের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা পাবে সংসদ। এই বিল পাস হলে বিচারপতিরা সংসদের কাছে দায়বদ্ধ থাকবেন, যা ১৯৭২ সালের সংবিধানে ছিলো। পরবর্তীতে সামরিক ফরমানের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়ালের কাউন্সিলের হাতে ক্ষমতা দেন সামরিক শাসক জিয়াউর রহমান।
 
এর আগে গত ৭ সেপ্টেম্বর সংসদে বিলটি উত্থাপনের পর অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে। কমিটি বিলটি নিরীক্ষা করে গত রবিবার ১৪ সেপ্টেম্বর সংসদে উত্থাপন করেন কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ