1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

রাজশাহীতে পুলিশের সঙ্গে শিবিরের দফায় দফায় সংঘর্ষ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৯৮ Time View

police satজামায়াত ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ের প্রতিবাদে রাজশাহীর কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে শিবিরের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৮ জনকে আটক করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও গুলি ছোঁড়ে।

জানা যায়, মাওলানা সাঈদীর রায়ের প্রতিবাদে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর শালবাগান এলাকায় জামায়াত-শিবির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শিবিরকর্মীরা তাদের লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশও টিয়ারশেল ও গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ১৫ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করা হয়েছে।

একই সময় নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় বিক্ষোভ মিছিল থেকে রাস্তা অবরোধের চেষ্টা করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এ সময় পুলিশ আসলে শিবির নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে গুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তিনজনকে আটক করা হয়।

এ ছাড়াও মতিহার থানার কাটাখালি এলাকায় বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ