1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংক হলো আরও দুই প্রতিষ্ঠান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৮৭ Time View

পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য আরও দু’টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে সিকিউসিরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমোদন পাওয়া প্রতিষ্ঠান দু’টি হলো- বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস্ ও সিটিজেন সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট লিমিটেড।

এ নিয়ে বাংলাদেশে মার্চেন্ট ব্যাংকের সংখ্যা ৫১টিতে উন্নীত হল। এর আগে বেঙ্গল ইনভেস্টমেন্ট লিমিটেড ও সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও এল আই সিকিউরিটিজকে মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয় এসইসি।

অনুমোদনের বিষয়ে এসইসি পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দেওয়া এক চিঠিতে বলা হয়, মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও বিধিমালা ১৯৯৬, এর বিধিবিধান ও শর্তাদি যথাযথ পরিপালন করায় কমিশন এ দু’টি প্রতিষ্ঠানকে মার্চেন্ট ব্যাংকার (ইস্যু ম্যানেজার) হিসেবে নিবন্ধন সনদ প্রদান করে।

নতুন অনুমোদিত মার্চেন্ট ব্যাংক সিটিজেন সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট লিমিটেডের সনদ নাম্বার- ‘এমবি-৭৭/২০১২’। আর বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস্ লিমিটেডের সনদ নাম্বার- ‘এমবি-৭৬/২০১২’।

লাইসেন্স প্রদানের পূর্বে প্রতিষ্ঠানটি যথাযথভাবে মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার করছে কি-না তা পরিদর্শনে যায় এসইসি। পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাইয়ের পর কমিশন এ সিদ্ধান্তে উপনীত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ