1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শিগগিরই মাদক নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী ১৫ মিনিট বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক পয়লা বৈশাখকে ধারণ করে জামায়াতে ইসলামী: সংসদ সদস্য সাইফুল গ্যাস বেলুন উড়ে এসে আটকে থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ রাজধানীতে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম, নিহত ১ টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার এবং কৃষকরা আমাদের জীবনের অংশ: ধর্মমন্ত্রী কায়কোবাদ ইরান এখনো অনেক সক্ষমতা প্রকাশ করেনি: আইআরজিসির হুঁশিয়ারি

গণজাগরণ কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬৬ Time View

goj0রাজধানীতে গণজাগরণ মঞ্চের কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের প্রতিবাদে মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নিতে চাইলে এ সংঘর্ষ হয়।

রায় ঘোষণার পর সকালে বিক্ষোভ মিছিল করে গণজাগরণ মঞ্চের একাংশ। মিছিলে প্রায় ৫০ জন কর্মী অংশ নেন। মিছিলে নেতৃত্ব দেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

এ সময় মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে রাস্তায় বসে পড়ে। প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর কিছু বিক্ষুব্ধ কর্মী গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। তাৎক্ষণিকভাবে জলকামান ও টিয়ার শেল ব্যবহার করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে রায়ের প্রতিক্রিয়ায় ইমরান এইচ সরকার বলেন, জামায়াত-শিবিরকে পুনর্বাসন করতেই এই রায় দেয়া হয়েছে। রায় গ্রহণযোগ্য নয়। জামায়াতের সঙ্গে আঁতাত করেই এই রায় দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ