1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

‘এ বছরেই নির্বাচন’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ১০৭ Time View

hannan sha7আগামী ২০৪১ সাল পর্যন্ত আওয়ামী লীগ মতায় থাকার যে স্বপ্ন দেখছে তা কখনো সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। তিনি বলেন, জনগণ আওয়ামীলীগের দুঃশাসনকে প্রত্যাখান করেছে। এ বছরের মধ্যেই দেশে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে বলেও তিনি মন্তব্য করেন।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসকাবের সামনে স্বাধীনতা প্রজন্ম বাংলাদেশ আয়োজিত ‘মাহমুদুর রহমানের মুক্তি ও আমার দেশের প্রেস খুলে দেয়ার’ দাবিতে নাগরিক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

হান্নান শাহ বলেন, বর্তমান সরকার অন্যায়ভাবে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তার উপর নির্যাতন করছে। সরকার আইনের শাসনে বিশ্বাসী নয়।

অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সাংবাদিক মাহমুদা ডলির সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা খাইরুল কবীর খোকন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাংবাদিক নেতা সৈয়দ আবদাল আহমদ, জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ