1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

‘রাঙ্গা-তাজুলের ব্যাপারে এরশাদ ব্যাখ্যা দিতে বাধ্য নন’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৫৮ Time View

40871_babএলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং তাজুল ইসলাম চৌধুরীকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি দেয়ার ব্যাপারে পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ব্যাখ্যা দিতে বাধ্য নন বলে জানিয়েছেন দলটির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। আজ রাজধানীর বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় দলের অন্যন্য নেতারা উপস্থিত ছিলেন। মহাসচিব বলেন, তাদেরকে বহিস্কার করা হয়নি, অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া কারও বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নেবেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, রাঙ্গা এবং তাজুলকে দলের গঠনতন্ত্র অনুযায়ী অব্যাহতি দেয়া হয়েছে। এবং এটা দল পূর্নগঠনেরই অংশ। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে যে কোন সময় যে কাউকে দল থেকে অব্যাহতি দিতে পারেন চেয়ারম্যান। জাতীয় পার্টি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রেণে কিনা এমন এক প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল হচ্ছে শ্যাডো গভর্নমেন্ট (ছায়া সরকার)। আর প্রধানমন্ত্রী হচ্ছেন সংসদ নেতা। তিনি বিরোধী দলেরও নেতা। সে কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা তো বলতেই হবে। কিন্তু কেউ নালিশ করতে যাননি। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ