1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

স্মৃতিশক্তি বাড়ানোর পাঁচকাহন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৪৩ Time View

brain8বয়সকালের সবচেয়ে ভয়ের জিনিস কী? ভুলে যাওয়া!।সিনিয়র সিটিজেনশিপ-এর দিকে এগোতে থাকলেই আস্তে আস্তে স্মৃতিশক্তি আপনার সঙ্গে শত্রুতা করতে শুরু করবে- এটাই স্বাভাবিক। ধীরে ধীরে চেনা মানুষের নাম, ঠিকানা, ফোন নাম্বার ভুলতে থাকবেন। আচমকা কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে গিয়ে থতমত খেয়ে চারবার হোঁচট খাবেন। এই সমস্যারও সমাধান আছে। সমীক্ষা বলছে, ব্রেনের এমন কিছু এক্সারসাইজ আছে যা রোজ করলে তুলনায় কম ভুলবেন আপনি। এবং স্মৃতিশক্তি আগের মতো ক্ষুরধার না হলেও অনেকটাই তাজা থাকবে। মস্তিষ্কচর্চা-র ধরন অনেকটা এই রকম-

নিজের সঙ্গে কথা: যতই লোকে বলুক ভীমরতি-তে ধরেছে, সময় পেলেই একান্তে নিজের সঙ্গে নিজে একটু বকবক সেরে নিন। ব্যাপারটা সত্যিই স্বাস্থ্যকর। যারা এমন বকবক করেন তারা নাকি ডিমেনশিয়ায় তুলনায় কম আক্রান্ত হন। শুধু তাই নয়, নিজেকে নিজে গল্প শোনালে নাকি স্মৃতিভ্রংশের মতো ঘটনাকেও প্রতিরোধ করা যায় এবং তাতে রোজের ঘটনা হুবহু আপনার মনে থেকে যাবে।

নতুন ভাষা শেখা: নতুন কোনো ভাষা শেখা মানে আপনার মুকুটে আরও একটা পালক-ই শুধু বাড়ল না, আত্মবিশ্বাসও বাড়ল। এবং সবচেয়ে কাজের কথা আপনার স্মৃতিশক্তি কমার বদলে বাড়তে আরম্ভ করল। কেমন করে? নতুন শব্দ মনে রাখতে গেলে মাথাটাকেই তো বেশি করে খাটাতে হবে! রোজের এই মনে রাখা-টাই একসময় আপনার ভুলে যাওয়ার পরিমাণ কমিয়ে দেবে।

শব্দ-জব্দ ছক আর ধাঁধাঁর সমাধান: এতদিন এসবগুলোকে এড়িয়ে গিয়েছেন। এবার কাগজ খুলে সবার আগে সুদকু বা শব্দ-জব্দ খুলে বসুন। যত বেশি সমাধান করতে পারবেন লাভ আপনার। ব্রেন-কে খাটালে তবেই তো সেটা কর্মক্ষম থাকবে!

গান শুধু গান: সময় পেলেই গান শুনুন। সমীক্ষা বলছে, রাগ সঙ্গীত নাকি মস্তিষ্কের কোষকে উদ্দীপিত করে। তবে শুধু শুনলেই হবে না। শোনার পর গানের সুর বা কথা মনে মনে গুনগুন করতে হবে যাতে গানটা মনে থাকে। এভাবে গান মনে রাখতে গিয়ে নিজের অজান্তে ম্নে রাখার ক্ষমতাকেই আপনি বাড়িয়ে তুলবেন।

একসঙ্গে একাধিক কাজ: হতেই পারে সেটা অনেক ধরনের বই, জার্নাল, খবরের কাগজ পড়া। আবার বই পড়তে পড়তে একঘেয়ে লাগলে পড়াশোনা সংক্রান্ত অন্য কিছু করুন। কখনোই মস্তিষ্ককে অলস থাকতে দেবেন না। যত মাথা খাটাবেন ভুলে যাওয়া-র মতো সমস্যা ততটাই শত হাত দূরে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ