1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

কাঠমান্ডুতে বোমা বিস্ফোরণ, নিহত ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৬১ Time View

নেপালের রাজধানী কাঠমান্ডুতে সোমবার ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে তিন জন নিহত হয়েছে। রাজধানীর একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় এই ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

পুলিশ বলছে, নেপাল অয়েল করপোরেশন ভবনের বাইরে বোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে আরো ছয় জন আহত হয়েছে।

ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট নামের একটি স্বল্প পরিচিত সশস্ত্র সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
তবে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য এখনো দেওয়া হয়নি।

নেপাল পুলিশের মূখপাত্র বিনোদ সিং বলেছেন, সোমবার স্থানীয় সময় ১টা ২৫ মিনিটে সরকারি অফিস ও জেলা আদালতের নিকটে এই বোমা বিস্ফোরিত হয়। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।

এদিকে, ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট নামের একটি সংগঠনের পক্ষে এক ব্যক্তি নিজেকে সংগঠনের মুখপাত্র দাবি করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, অবহেলিত ও বঞ্চিত জনগণের অধিকার আদায়ের জন্য তারা লড়াই করছেন। তিনি সরকারের সমালোচনা করে বলেন, দুর্নীতি ও দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে প্রতিবাদ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ