1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদে যাচ্ছে এটা সঠিক নয়: সুরঞ্জিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৩৭ Time View

suronjit_12আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, “অভিশংসন আর অপসারণ এক কথা নয়। সংবিধান পরিবর্তন করে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে যাচ্ছে এটা সঠিক নয়। সব ক্ষমতা রাষ্ট্রপতির হাতেই থাকছে।”

মঙ্গলবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বর্তমান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা উল্লেখ করে সুরঞ্জিত বলেন, “এখন বিচারপতিদের বিচার বিচারপতিরাই করেন। এই আইন পাস হলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের থাকছে না। আইনের মাধ্যমে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি বিচারপতিদের অসদাচরণ ও অসমর্থের ব্যাপারে যে রিপোর্ট দেবে তার ওপর ভিত্তি করে সংসদে সেই প্রস্তাব দুই তৃতীয়াংশ ভোটে গৃহীত হলে তা রাষ্ট্রপতির কাছে যাবে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।”

সংবিধানের ষোড়শ সংশোধন নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্নজনে বিভিন্ন বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেন প্রবীণ এই সংসদ সদস্য।

কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, কমিটির সদস্য মো. তাজুল ইসলাম চৌধুরী, আবদুল মতিন খসরু, সাহারা খাতুন, মো. শামসুল হক টুকু, মো. আব্দুল মজিদ খান, তালুকদার মো. ইউনুস, অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা এবং সফুরা বেগম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ