1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

সংবিধান সংশোধনের প্রতিবাদে দু’দিনের বিক্ষোভ কর্মসূচি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ১১৪ Time View

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদে নিতে সংবিধান সংশোধনের প্রতিবাদে  দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার সারা দেশে মহানগর, জেলা ও উপজেলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। আর বৃহস্পতিবার একই দাবিতে ঢাকা মহানগরে বিক্ষোভ সমাবেশ।
 image_97551_0
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোটের পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদে নিতে সংবিধান সংশোধন বিল গত রোববার সংসদে উত্থাপন করা হয়েছে। চলতি সংসদেই বিলটি পাস হওয়ার কথা রয়েছে। শুরু থেকে বিএনপিসহ ২০ দল এর বিরোধিতা করে আসছে।
ক্ষমতাসীন সরকারেক অবৈধ আখ্যা দিয়ে নজরুল ইসলাম খান বলেন, “সরকার জনগণের নিরাপত্তার পরিবর্তে মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। সম্প্রচার নীতিমালা দিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করেছে। ক্ষমতায় থাকতে একের পর এক কালাকানুন প্রণয়ন করছে সরকার।”

তিনি বলেন, “বিচারপতিদের নিজেদের নিয়ন্ত্রণে রাখতেই বিচারপতি অভিশংসন আইন করেছে এই সরকার। তাদের উদ্দেশ্য একটাই। আর তা হচ্ছে জোর করে ক্ষমতায় টিকে থাকা। অতীতেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে একই ধরনের আইন প্রণয়ন করেছিল।”

তিনি আরো বলেন, “অবৈধ সরকারের অবৈধ সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না। তারা বিরোধীদলকে দমন করতে এবার বিচারপতি অভিশংসন বিল পাস করেছে। এরমাধ্যমে বিচার বিভাগের নিয়ন্ত্রণ নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার। যাতে করে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে বিচারকররা কোনো রায় দিতে না পারেন।”

নজরুল বলেন, “সরকার যত আইনই করুক না কেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে সব চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দেয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ