1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ মাছ ব্যবসায়ী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ১০৪ Time View

sirajganj mapসিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ট্রাকচাপায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন- বেলকুচি উপজেলার শেরনগর গ্রামের কুটি হাওলাদারের ছেলে গুরুপদ হাওলাদার (৪২) এবং একই এলাকার প্রবীর হাওলাদারের ছেলে প্রকাশ হাওলাদার (৩৮)।

মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বেলকুচি উপজেলার চালা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, সকালে গুরুপদ হাওলাদার ও প্রকাশ হাওলাদার মাছ বিক্রি করার জন্য উপজেলার শেরনগর থেকে চালা মাছ বাজারে যাওয়ার পথে চালা বাসস্ট্যান্ড এলাকায় বহনকারী ভ্যানগাড়িটি নষ্ট হয়। চালক ভ্যানগাড়িটি মেরামত করার জন্য যাওয়ায় তারা দুজন রাস্তার পাশে বসেছিলেন।

এ সময় সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরগামী মালবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে তারা দুজনই ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ