1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

বাসচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ১২৯ Time View

police.notunkhoborফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার সামনে বাসচাপায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম জয়নুল আবেদীন (৪৫)। তার বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামে।

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জয়নুল আবেদীন করিমপুর হাইওয়ে থানায় এটিএসআই হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, সকালে থানার অদূরে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ির কাগজপত্র চেক করার সময় কামারখালী থেকে ফরিদপুরগামী আরজি ক্লাসিক নামে একটি লোকালবাস জয়নুল আবেদীনকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পরে পুলিশ জয়নুল আবেদীনের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ