1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ১২৩ Time View

Narayonganj mapনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- বড়ালু পাড়াগাঁও এলাকার আখের আলী (২৮), আল-আমিন খন্দকার (২৭), বেলায়েত হোসেন (২৬), আব্দুল হাকিম (৩৩) এবং আলতাফ হোসেন (২৪)।

রবিবার ভোরে উপজেলার বড়ালু পাড়াগাঁও, গোলাকান্দাইল নাগেরবাগ ও চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বড়ালু পাড়াগাঁও এলাকা থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আখের আলী, আল-আমিন খন্দকার ও বেলায়েত হোসেনকে, গোলাকান্দাইল নাগেরবাগ এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ আব্দুল হাকিমকে এবং পুনর্বাসন কেন্দ্র থেকে ১০ পিস ইয়াবাসহ আলতাফ হোসেনকে আটক করা হয়।

সকালে আটককৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ