1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

জাপানের প্রধানমন্ত্রীর সফরে গুরুত্ব পাবে বিনিয়োগ : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ১২২ Time View

mahmud5পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানিয়েছেন, দুদিনের রাষ্ট্রীয় সফরে আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় আসছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তিনি বলেন, জাপানের প্রধানমন্ত্রীর ঢাকা সফরে বাংলাদেশে জাপানি বিনিয়োগের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এ ছাড়া রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

তিনি আরো বলেন, জাপানের প্রধানমন্ত্রী দুই দেশের বিনিয়োগকারীদের আয়োজনে একটি অনুষ্ঠানে বক্তৃতা করবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ঢাকা সফরের সময় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বিনিয়োগ বোর্ড, এফবিসিসিআই এবং জেটরো আয়োজিত জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে বক্তৃতা করবেন।

২০০০ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী ইয়োশিরো মোরির পর এটাই হবে জাপানের কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ