1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

মারাঠি ‘রামধনু’তে শাহরুখ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০১৪
  • ১৭৩ Time View

এই প্রথমবার ভারতের আঞ্চলিক ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে৷ নাগেশ কুকনুর একটা মারাঠি ছবি বানাচ্ছেন৷ নাগেশ শাহরুখের বিশেষ বন্ধু৷ তাই বন্ধুর অনুরোধ উপেক্ষা করতে না পেরে ছবিটায় একটা ক্যামিও রোল করতে রাজি হয়ে গিয়েছেন শাহরুখ৷ ছবির নাম ‘ধানক’৷ রাজস্থানী ভাষায় শব্দটির অর্থ ‘রামধনু’৷image_96311_0

আপাতত শাহরুখ এখন ‘হ্যাপি নিউ ইয়ার’-এর প্রমোশন নিয়ে মারাত্মক ব্যস্ত রয়েছেন, তারই ফাঁকে কষ্ট করে সময় বের করেছেন৷ ইরানের ছবি ‘বেসাক’ থেকে মারাঠিতে রিমেক করছেন নাগেশ৷ ওভারসিস মার্কেটে ছবিটা ‘রেনবো’ নামেই আসবে৷ শাহরুখ একটা ক্যামিও রোল করছেন, যেখানে তিনি মরণোত্তর চোখ দানের প্রচারক৷ কিছুদিন আগেই শাহরুখ রাজস্থানে একটি ছবির শ্যুট করেছেন৷

‘ধানক’-এর ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শরতাজ আউলাক জানিয়েছেন, শাহরুখ দুটো দিন সময় বের করেছেন শ্যুট-এর জন্য৷ যেসব দৃশ্য তারপর বাকি থাকবে, তা বডি ডামি দিয়েই সেরে ফেলা যাবে৷ ‘হায়দরাবাদ ব্লুজ’, ‘রকফোর্ড’ থেকে শুরু করে ‘ইকবাল’, ‘লক্ষ্মী’ -প্রতিটি ছবিতেই নতুন নতুন বিষয়ের উপর আলোকপাত করতে চেষ্টা করেছেন নাগেশ৷ পাচার, চাইল্ড প্রস্টিটিউশন নিয়ে তৈরি ‘লক্ষ্মী’ তো এ বছর মার্সিডিজ বেনজ অডিয়েন্স অ্যাওয়ার্ডও পেয়েছে৷ তার নতুন ছবি নিয়েও দর্শকের প্রত্যাশা তৈরি হওয়া স্বাভাবিক৷ আর নাগেশ শাহরুখকে কেমন ভাবে ব্যবহার করলেন সেটাও তো দেখার ব্যাপার৷- ওয়েবসাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ