1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

‘এখনি বাড়ছে না জ্বালানি তেলের দাম’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪
  • ১১৩ Time View

 mohit_mal0জ্বালানি তেলের দাম শিগগিরই বাড়ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টি আন্তর্জাতিক বাজারের দামের ওপর নির্ভর করে। এটি (প্রস্তাব) জ্বালানি মন্ত্রণালয় থেকে এলে বোঝা যাবে, আমরা ইনিশিয়েট করব না।

বৈঠক আগামী ছয় মাসের জন্য বিভিন্ন দেশ থেকে সাড়ে ৮ লাখ মেট্রিক টন জ্বালানি তেল (ফার্নেস অয়েল ও গ্যাস ওয়েল) আমদানির প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।

পদ্মা সেতুর সঙ্গে সরকারের বন্ড ছাড়ার কোনো সম্পর্ক নেই  উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বন্ড-টন্ড নেয়ার সঙ্গে এর (পদ্মা সেতু) কোনো সম্পর্ক নেই। বন্ড যদি উঠাই ইটস নট ফর পদ্মা সেতু; বন্ড যদি উঠাই তাহলে তা আদার পারপাস, যদি করি।

তিনি বলেন, ৫ হাজার কোটি টাকা পদ্মা সেতু নির্মাণে দেব। গত বছরে ডেভলপমেন্ট বাজেট ৬৫ হাজার কোটি টাকা ছিল, এ বছর করা হয়েছে ৮০ হাজার কোটি টাকা, এখানে ৫ হাজার কোটি টাকা কিছু না; ৫ হাজার ইজ নাথিং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ