1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বৈশ্বিক সংকটেও কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর বিএমডিএ’র চলমান কাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব : বাণিজ্যমন্ত্রী জেলা পরিষদকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই: অধ্যাপক মামুন মাহমুদ চমক ছাড়াই নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প আমাদের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই: ইরানের স্পিকার

জাবিতে ভোর রাতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪
  • ১০০ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হল ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।image_95205_0

সূত্র জানায়, রাতে হঠাৎ করেই ঘুমন্ত নেতাকর্মীদের ওপর হামলা চালায় হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিন্দ গ্রুপ। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, হল শাখা সভাপতি শাকিল ও সদস্য রকনুজ্জামান সবুজকে কুপিয়ে জখম করে তারা। তিন জনেরই অবস্থা আশঙ্কাজনক। তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া ছাত্রলীগ কর্মী আকিব, সুজন, জহির, মারুফ, আরিফসহ ১০ জন নেতাকর্মী আহত হন। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় হলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুই পক্ষই হলের ছাদে অবস্থান করছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রোভোস্ট ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বিষটি নিয়ে আলোচনায় বসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ