1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ ৩১ অক্টোবর টোকিওতে তারেক রহমানকে বিএনপি নেতা-কর্মীদের করতালি টিভিতে যত খেলা, টেস্টে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া, মাঠে আর্সেনাল ৩৫ উড়োজাহাজ ক্রয়: পরামর্শক নিয়োগ আবেদনে মাত্র ৮ দিন দিল বিমান ৫ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য জাপানের জাপানের সঙ্গে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আহবান প্রধানমন্ত্রীর | Boishakhi Online অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘অর্ণব’, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

নয়া পল্টনে নিরাপত্তা জোরদার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০১৪
  • ১১৩ Time View

গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে নয়া পল্টন থেকে মগবাজার পর্যন্ত কালো পতাকা মিছিল করবে ২০দলীয় জোট।vzt7m0g2

শনিবার দুপুর ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে এ মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। এ মিছিলকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফকিরাপুল মোড় থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে। নাইটেঙ্গেল থেকে মালিবাগ পর্যন্ত প্রতিটি মোড়েই নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জল কামান, সাজোয়াযান ও প্রিজন ভ্যান রাখা হয়েছে।

আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, মৌন মিছিলে ব্যাপক জন সমাগম হবে । মিছিলে যাতে কোনো প্রকার বিচ্ছৃঙ্খলা না হয় এবং জনগণের জানমালের কোনো ক্ষতি না হয় এ বিষয়টি নিশ্চিত করতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ পতাকা মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। সংক্ষিপ্ত সমাবেশের জন্য দলীয় কার্যালয়ের সামনে দুটি ট্রাক এক সাথে করে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। নেতা কর্মীরা আসতে শুরু করেছেন। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে মালিবাগে গিয়ে শেষ হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ