1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online প্লাস্টিক বর্জ্যও যে চিড়িয়াখানার প্রবেশ টিকিট

মাঠে নামতে মরিয়া সুয়ারেজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪
  • ১৫৯ Time View

বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনায় নাম লিখিয়েও মাঠে নামতে না পারায় হতাশায় ভুগছেন উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ। বার্সার নতুন এই তারকা কাতালানদের হয়ে খেলার জন্য মরিয়া হয়ে আছেন ।
এমনটাই জানিয়েছেন কাতালান সুপারস্টার আন্দ্রেস ইনিয়েস্তা।
বিশ্বকাপের গ্রুপ পর্বে ইতালিয়ান ডিফেন্ডার জর্জিও চিয়েল্লিনিকে কামড় দেয়ার সুয়ারেজকে নয় ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। পাশাপাশি চার মাস ফুটবল সংক্রান্ত কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে সাবেক লিভারপুল তারকাকে। তবে এসব তার বার্সেলোনায় পাড়ি জমানোর পথে বাধা হতে পারেনি। ৮৮ মিলিয়ন ইউরোতে কাতালান ক্লাব আনফিল্ড থেকে ন্যু-ক্যাম্পে ভেড়ায় সুয়ারেজকে।

তবে ফিফার শাস্তি অনুযায়ী আগামী অক্টোবরের আগে বার্সার হয়ে মাঠে নামতে পারবেন না লুইস সুয়ারেজ।

সোমবার সুয়ারেজ সম্পর্কে ইনিয়েস্তা বলেন, “আমি তার সঙ্গে কথা বলেছি। সে মাঠে নামার জন্য মরিয়া হয়ে পড়েছে।

এদিকে শাস্তি কমানোর জন্য সুয়ারেজ সুইজারল্যান্ডের আদালতে আপিল করেছেন। আগামী সপ্তাহেই আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে। বার্সা অবশ্য তার শাস্তি মওকুফের আশা করছে।

ইনিয়েস্তা এদিন বার্সার নতুন তারকা  ইভান র্যা কিটিকেরও প্রশংসা করেন। তিনি বলেন, “তার প্রতিভা আমাকে একটুও বিস্মিত করেনি। আমরা সবাই তার সম্পর্কে জানি। এবং শারিরীক দিক থেকেও সে বেশ শক্তিশালী। তাই মাঠে প্রভাব বিস্তারে তার সক্ষম হওয়ারই কথা।”

আগামী ২৪ আগস্ট এলচের বিপক্ষের ম্যাচ দিয়ে বার্সেলোনা তাদের লা লিগা মৌসুম শুরু করবে। ২৬ অক্টোবর কাতালানরা চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের সঙ্গে এল ক্লাসিকোতে মুখোমুখি হবে।  -ওয়েবসাইট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ