1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

নার্সের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, স্বাস্থ্য কেন্দ্র ঘেরাও

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০১৪
  • ১১৫ Time View

নীলফামারীর ডোমার উপজেলায় গর্ভবর্তী  মায়ের প্রসবকালে বেসরকারি সংস্থা ল্যাম্প নার্সের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সোমবার দুপুরে এলাকাবাসী জোড়াবাড়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র  ঘেরাও করলে উত্তেজনা দেখা দেয়।image_93984_0

অনাকাঙ্খিত ঘটনার জন্য নার্স মনিরা সুলতানা এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করলে পরিস্থিতি শান্ত হয়।

জানা গেছে, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রে গত ০৯/০৮/১৪ ইং তারিখে শনিবার রাতে হলহলিয়ার কৃষ্ণ দয়ালের স্ত্রী গর্ভবতী মাধবী রানীকে প্রসবের জন্য নিয়ে আসে। ল্যাম্প নার্স মনিরা সুলতানার তত্ত্বাবধানে প্রসূতির বাচ্চা  প্রসবকালে শিশু গুরুতর আহত হয়। পরের দিন শিশুর অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাকে নীলফামারী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। শিশুর অবস্থা আরো অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রোববার সকাল ১০টায় মারা যায়।

এলাকার জনৈক জসিয়ার রহমান জানান, তাদের যেটুকু  করা উচিৎ,তার চেয়ে বেশি করতে গিয়েই শিশু ও প্রসূতির সমস্য হচ্ছে। এর আগেও কয়েকটি বাচ্চা মারা গেছে।

জোড়াবাড়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার ডাঃ এ, এইচ, এম আবদুল আজীজ এলাকাবাসীর দাবির সঙ্গে একমত হয়ে জানান, ল্যাম্প নার্সের  অবহেলায় আর কোনো শিশু ও মায়ের সমস্যা না হয় , সে ব্যাপারে ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ