1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান দুই ইনিংসেই উইকেট বিলিয়ে আসা হৃদয়ের সঙ্গে কী কথা হয়েছে শান্তর ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় দেশে শীর্ষে যবিপ্রবি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি

যুক্তরাষ্ট্র চাইলে দুই ঘন্টার মধ্যে গাজায় গণহত্যা বন্ধ করা সম্ভব – তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০১৪
  • ২০১ Time View

image_150284গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিস্ক্রিয়তার সমালোচনা করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আমি বিশ্বাস করি – যদি মার্কিন যুক্তরাষ্ট্র চায়, তবে দুই ঘন্টার মধ্যে গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ করা সম্ভব। তিনি বলেন, গাজাতে এখন ইসরাইলিরা গণহত্যা চালাচ্ছে যেমন ১৯৭১ সালে তত্কালীন পাকিস্তানি শাসক ও তাদের দোসর রাজাকার-আলবদররা আমেরিকার মদদে বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল। গতকাল রবিবার বিকেলে জাসদ কার্যালয়ে ‘সম্মিলিত পরিষদ’ আয়োজিত ‘গাজায় গণহত্যা এবং রাজনীতিতে বিদেশী হস্তক্ষেপ বন্ধ কর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দৃঢ় বন্ধুত্ব চায়। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কোন বিদেশি হস্তক্ষেপ দেশের জনগণ মেনে নেবে না। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি গণতন্ত্রে বিশ্বাস করে, তবে তারা বিএনপি নেত্রীকে জঙ্গিবাদ-যুদ্ধাপরাধী-নাশকতার সঙ্গ ত্যাগ করার পরামর্শ দেবে। জঙ্গিবাদ-সামপ্রদায়িকতার পক্ষে ওকালতি করবে না। বাংলাদেশের রাজনীতিকদের বিদেশি রাষ্ট্রদূতদের কাছে ধর্ণা দিয়ে অপমানিত না হবার পরামর্শ দেন তিনি।

সম্মিলিত পরিষদের সভাপতি মীর হোসেন আকতারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল আখতার, শফিউদ্দিন মোল্লা, যুব জোটের সভাপতি রোকনুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ