1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

অবশেষে হিলিবন্দর দিয়ে চাল-গম রফতানি করবে ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৮৪ Time View

অবশেষে ৪ বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল-গম রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আবারও অনুমতি দিয়েছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের ফরেন ট্রেড, চাল-গম রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে মর্মে এক পত্র ভারত অংশের হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েসনকে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভারত অংশের হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েসন প্রতিনিধি দিবাকর এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি চাল-গম রফতানি নিষেধাজ্ঞার পত্র হাতে পেয়েছেন বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এদিকে শনিবার দুপুর ১টায় বাংলাদেশ অংশের হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েসনের সচিব শাহিন বাংলানিউজকে জানান, রফতানি নিষেধাজ্ঞার কোনো পত্র ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের ফরেন ট্রেড থেকে আমরা এখনো হাতে পায়নি।

ভারত ও বাংলাদেশ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েসন সূত্রে জানাযায়, ২০০৮ সালের ৩১ মার্চ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল-গম রফতানি বন্ধ করে দিয়েছিল ভারত সরকার।

অ্যাসোসিয়েসন সূত্রে আরও জানাযায়, ২০০৭ সালের ১০ অক্টোবর ভারত সরকার প্রতি মে:টন চাল বাংলাদেশে রফতানির মূল্য নির্ধারণ করে ৪শ ২৫ মার্কিন ডলার।

একই সালের ২৭ ডিসেম্বর আবার মূল্য বাড়িয়ে তা প্রতি মে:টন চাল ৫শ মার্কিন ডলারের নিষেধাজ্ঞা জারি করা হয়।

পরে ২০০৮ সালের ৫ মার্চ ৬শ ৫০ মার্কিন ডলারের নিচে কোনো চাল রফতানি না করতে নির্দেশ দেয় ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের ফরেন ট্রেড।

আবার একই সালের ২৭ মার্চ ভারত সরকার প্রতি মে:টন চাল ৬শ ৫০ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ হাজার মার্কিন ডলার নির্ধারণ করলেও ৩১ মার্চ থেকে চাল রফতানি বাংলাদেশে নিষিদ্ধ করে দেয় ভারত।

সেই থেকে হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ হয়ে যায় চাল ও গম আমদানি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ