1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪
  • ১৪৪ Time View

তিন দিনের বৃটেন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।image_91858_0

এর আগে বুধবার বৃটেনের স্থানীয় সময় বিকাল সাড়ে ৬টায় হিথরো বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি রওনা হয়।

গার্ল সামিটে অংশ নিতে বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আমন্ত্রণে সোমবার বিকালে লন্ডন পৌঁছান শেখ হাসিনা। মঙ্গলবার সকালে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ক্যামেরনের সঙ্গে বৈঠক করেন তিনি।

সম্মেলনের ফাঁকে আমেরিকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ইউনিসেফের নির্বাহী পরিচালকের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার বিকালে হোটেলে ফিরে প্রধানমন্ত্রী বৃটিশ ছায়া পররাষ্ট্রমন্ত্রী ও একটি পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে বৈঠক করেন। এরপর প্রবাসীদের আয়োজনে একটি ইফতার অনুষ্ঠানে যোগ দেন।

বুধবার সকালে হোটেলে বিবিসিকে সাক্ষাৎকার দেন শেখ হাসিনা। এদিন বৃটিশ হাউজ অব কমন্সের হোম অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যানের সঙ্গেও বৈঠক করেন তিনি।

দুপুরে মতবিনিময় করেন লন্ডনে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে।

টানা দ্বিতীয় মেয়াদে সরকারের দায়িত্ব নেয়ার পর এটাই ছিল বৃটেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সফর। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এই সফরে তার সঙ্গী ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ