1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ইন্টারনেটের দাম কমবে, গতি বাড়বে: জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০১৪
  • ২৬২ Time View

Sajeeb-Wazed-Joyপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আমি নিজেও বাংলাদেশের ইন্টারনেট ব্যবহার করি। ইন্টারনেটের গতি অনেক কম। ইন্টারনেটের দাম কমাতে ও গতি বাড়াতে প্রয়োজনে নীতিমালা পরিবর্তন করা হবে। সমস্যা কোথায়, সেটা খুঁজে বের করা হবে।’

আজ সোমবার দুপুরে গণভবনে ইন্টারনেট প্রোভাইডার মালিকদের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমার একটি ফেসবুক পেজ আছে। সেখানে অনেক ফ্যান আছে। তারা ইন্টারনেটের দাম কমানো ও গতি বাড়ানোর ব্যবস্থা নিতে আমার কাছে বিভিন্ন সময় দাবি করে আসছে। এ জন্য ইন্টারনেট কমিউনিটি প্রোভাইডারদের সঙ্গে বৈঠক করছি। আপনাদের কথা শুনব। এরপর ব্যবস্থা নেব।’

প্রোভাইডারদের উদ্দেশে জয় বলেন, ইউনিয়ন পর্যায়ে যে ২৫৬ কেবিপিএস লাইন রয়েছে, সেটিকে আমি ব্রডব্যান্ড বলি না। সেখানে কীভাবে ওয়ান এমবিপিএস গতি দেওয়া যায়, সে জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ