1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

ফাইনাল দেখতে ব্রাজিল যাচ্ছেন ম্যার্কেল, টুইটারে রেকর্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০১৪
  • ৯৮ Time View

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বিশ্বকাপ ফাইনাল দেখতে ব্রাজিল যাচ্ছেন৷ চতুর্থবার বিশ্বকাপ প্রত্যাশী জার্মানি মঙ্গলবার রাতে ৭-১ গোলে হারায় ব্রাজিলকে৷ এরপর রোববার রাতের ফাইনাল দেখতে যাওয়ার ঘোষণা দেন ম্যার্কেল৷

শুধু ম্যার্কেল নন, জার্মান প্রেসিডেন্ট ইওয়াখিম গাউকও যাচ্ছেন রিও ডি জানিরোতে৷ বুধবার তার অফিস নিশ্চিত করেছে এই তথ্য৷

বলা বাহুল্য, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ফুটবল খেলা দেখতে যাওয়া এটাই প্রথম নয়৷ তাকে বরং বিবেচনা করা হয় জাতীয় দলের এক নম্বর ভক্ত হিসেবে৷ জার্মান দলের খেলা দেখতে তিনি মাঝেমধ্যেই উড়ে যান বিভিন্ন দেশে৷ এমনকি ড্রেসিং রুমে গিয়ে দলের খেলোয়াড়দের উৎসাহও যোগান তিনি৷ চলতি বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে জার্মানির খেলার সময় গ্যালারিতে ছিলেন ম্যার্কেল৷ সে ম্যাচে পর্তুগিজদের ৪-০ গোলে হারায় তিনবারের বিশ্বকাপ জয়ীরা৷image_89867_0

এদিকে, মঙ্গলবার রাতে খেলার মাঠে এবং বাইরে রেকর্ডের পাহাড় গড়েছে জার্মান জাতীয় দল৷ বিশ্বকাপের সেমিফাইনালে সবচেয়ে বেশি গোলে জয়ের রেকর্ড, বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার ক্লোজের রেকর্ডের পাশাপাশি টোনি ক্রোস রেকর্ড গড়েছেন টুইটারে৷ তার করা প্রথম গোলটির পর এক মিনিটে টুইটারে পোস্টের সংখ্যা ছিল ৪৯৭,৪২৫! আর ক্রোস তার দ্বিতীয় গোল করার পর টুইটের সংখ্যা ছিল ৫০৮,৬০১৷

সাকুল্যে ব্রাজিল এবং জার্মানির মধ্যকার খেলা নিয়ে টুইটের সংখ্যা ৩৫ দশমিক ৬ মিলিয়ন৷ এর আগে কোনো একক ম্যাচ নিয়ে এত টুইটের ঘটনা ঘটেনি৷ ফলে টুইটারেও নতুন রেকর্ড গড়ল জার্মানি-ব্রাজিল ম্যাচটি৷ সাইটটিতে যার নাম সবচেয়ে বেশি এসেছে, তিনি হচ্ছেন ম্যুলার৷ আর তার পরেই রয়েছেন ক্রোস এবং ক্লোজে৷

পিছিয়ে নেই ফেসবুকও৷ বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিক যোগাযোগ সাইটটির জার্মান অফিস জানিয়েছে, ‘‘বিশ্বকাপের অন্যান্য যে-কোনো খেলার চেয়ে মঙ্গলবার রাতের খেলা নিয়ে ‘ইন্টাব়্যাকশন’ ছিল সবচেয়ে বেশি৷”

জার্মান জাতীয় দলের পাশাপাশি সামাজিক যোগাযোগ সাইটগুলোও এখন রবিবারের জন্য প্রস্তুতি নিচ্ছে৷ বিশ্বকাপ ফাইনাল হয়ত ফেসবুক ইন্টাব়্যাকশন কিংবা টুইটের রেকর্ড ভেঙে দিতে পারে৷ তবে বিষয়টি অনেকটাই নির্ভর করছে খেলার উপর৷ সেমিফাইনালের মতো ফাইনালেও যদি জার্মানি এমন বিধ্বংসী মুডে চলে যায় তাহলে নতুন আরো রেকর্ড তৈরি হবে বৈ কি!- ডিডব্লিউ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ