1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ ‘বড় নেতারা আরামে বিদেশে ঘুরছেন, বিচার হলে আপনার পরিবারই সাফার করবে’ আবারও এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

জাতীয় গ্রিডে বাপেক্সের আরও দুই কোটি ঘনফুট গ্যাস

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১২
  • ৩১২ Time View

জাতীয় গ্রিডে আরো দুই কোটি ঘনফুট গ্যাস যোগ করলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্স।

বুধবার বেলা ২টা থেকে চূড়ান্তভাবে এই গ্যাস যোগ করা হয়। এর আগে পরীক্ষা-নিরীক্ষার কাজ চলে।

বুধবার বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মর্তুজা আহমেদ ফারুক বাংলানিউজকে বলেন, ‘আজ বেলা ২টা থেকে ফেঞ্চুগঞ্জ চার নম্বর কূপের আরো ২ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।’

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল-ভাটেরা পাহাড়ে অবস্থিত ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রে ৪ নম্বর কূপটি নতুন খনন করা।

জানুয়ারির প্রথম দিকে পরীক্ষামূলকভাবে এ কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু করা হয়।

কূপটিতে চারটি পৃথক স্তরে গ্যাস পাওয়ার ঘোষণা দেয় বাপেক্স।

প্রাথমিকভাবে ১ কোটি ৭০ লাখ (১৭ মিলিয়ন) ঘনফুট গ্যাস পাওয়া যায়।

ভবিষ্যতে এখান থেকে দৈনিক সাড়ে তিন থেকে চার কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে আশা প্রকাশ করা হয়।

এ বছরই ওই ক্ষেত্রে আরো একটি (৫ নম্বর) কূপ খনন করবে বাপেক্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ