1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

মাতৃভাষা নিয়ে ব্র্যাক ব্যাংক কর্মকর্তা সন্তানদের জন্য ব্যতিক্রমী আয়োজন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১২
  • ২৩৮ Time View

মায়ের মতোই মাতৃভাষাকে ভালোবাসার প্রত্যয় নিয়ে কিছু আনন্দময় সময় কাটালো ছোট্ট সোনামণিরা। মায়ের ভাষাকে প্রাণ দিয়ে অনুভব করলো ভবিষ্যত প্রজন্মের প্রতিনিধিরা।

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মকর্তাদের ছেলেমেয়েদের জন্য এই ব্যতিক্রমী আয়োজন করে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ছোট্ট সোনামণিদের আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে তাদের সাথে অনুষ্ঠানে যোগ দেন দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার।

ছোট্ট সোনামণিদের জন্য ভাষা আন্দোলন ও রক্তের বিনিময়ে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার ইতিহাস সহজ সরলভাবে বর্ণনা করেন এই চিত্র শিল্পী । শিশুরা তার গল্প আনন্দের সাথে উপভোগ করে।

মুস্তাফা মনোয়ার বলেন, “তোমরা নিশ্চয় জানো বাংলা ভাষা পৃথিবীর সবচেয়ে শ্রুতিমধুর ভাষা। বাংলা বর্ণমালা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম। এমন একটি সুন্দর ভাষা আমাদের মায়ের ভাষা হওয়ায় আমার গর্বিত। কিন্তু এই মায়ের ভাষায় কথা বলতে অনেক শহীদের রক্ত দিতে হয়েছে। তাদের কাছে আমরা ঋণী।”

তিনি আরও বলেন, “ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে আমরা প্রতি বছর একুশে ফেব্রুয়ারি পালন করি। তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে তোমারা শুদ্ধভাবে বাংলা ভাষায় কথা বলবে, লিখবে ও পড়বে।”

উৎসবমুখর এই অনুষ্ঠানে চার থেকে ছয় বছরের ছেলেমেয়েদের জন্য ছিল স্বরবর্ণ লেখার প্রতিযোগিতা। সাত থেকে দশ বছরের ছেলেমেয়েদের জন্য ছিল ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ী ছাড়াও অংশগ্রহণকারী সকল ছেলেমেয়ের জন্য ছিল বিশেষ উপহার। ২০ ফেব্রুয়ারি, ২০১২ আয়োজিত অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল যাদু প্রদর্শনী যা ছেলেমেয়েরা খুবই উপভোগ করে।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “শহুরে ব্যস্ততা ও কাজের চাপের বাইরে এসে আমরা আমাদের ছেলেমেয়েদের জন্য এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের ছেলেমেয়েরা শুদ্ধভাবে বাংলা চর্চায় উৎসাহী হবে, এই বিশ্বাস করি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ