1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

পাঁচ বছরে বিনিয়োগ ৮৮ হাজার কোটি টাকা-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০১৪
  • ১৭৮ Time View

pm.investপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের ‘ওয়ান স্টপ সার্ভিস’-এর মাধ্যমে সেবা দেয়া হচ্ছে। বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সেল ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ স্থাপন করা হচ্ছে। বিগত ৫ বছরে ৮৬২টি নিবন্ধনপত্র জারি করা হয়েছে, যার বিনিয়োগের পরিমাণ ৮৮ হাজার কোটি ৫শ’ টাকা। কৃষি-ভিত্তিক শিল্প, টেক্সটাইল, কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও সার্ভিস ইন্ডাস্ট্রিজ, ফুড এন্ড এলাইড, লেদার প্রডাক্টস খাতে এই অর্থ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নূরুল ইসলাম সুজনের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে একথা জানান।

একই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৩০৬টি শিল্প প্রকল্পের অনুকূলে নিবন্ধনপত্র জারি করা হয়, যার মোট বিনিয়োগ প্রায় ৬ হাজার ৫শ’ কোটি টাকা। একই সময় যৌথ বিনিয়োগ প্রকল্পের অনুকূলে নিবন্ধনপত্র জারি করা হয় ৫৫৬টি, যার মোট বিনিয়োগ ৮২ হাজার কোটি টাকা।

শেখ হাসিনা জানান, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান, চীন, ইতালী, জার্মানী, দক্ষিণ কোরিয়া, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ এ সময়ে বাংলাদেশে বিনিয়োগ করেছে। বিনিয়োগ সহজতর করার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। পানি সরবরাহ, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ, এবং পরিবেশ ছাড়পত্রসহ আনুসঙ্গিক সুবিধাদি সহজে এবং দ্রুততম সময়ে প্রদান করা হচ্ছে। শিল্প প্রতিষ্ঠানের নিবন্ধনসমূহ অনলাইন পদ্ধতিতে দেওয়া হয়। এর ফলে একজন বিনিয়োগকারী অতি দ্রুত বিন্ধন পেয়ে থাকেন। বিনিয়োগ বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীরা হালনাগাদ তথ্য ও সেবাসমূহ জানতে পারছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ