1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের ছেলেদের সঙ্গে যুক্ত মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে পাক সেনাবাহিনীর ড্রোন চুক্তি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মকর্তাদের দেওয়া হবে নৈতিকতার প্রশিক্ষণ হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু পচা-বাসি খাবার বিক্রির অভিযোগে ৩ খাবার হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা তৌসিফের ‘আপন পর’ দেখে কাঁদছেন দর্শক, দুদিনেই ৭০ লাখ ভিউ প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ সাগরে লঘুচাপের আভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আজ আন্তর্জাতিক সমমজুরি দিবস: নারীর মজুরি কেন এখনও পুরুষের চেয়ে কম

মহাসাগরের নীচেও লুকিয়ে রয়েছে ‘সুপার’ সাগর!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০১৪
  • ১৭০ Time View

oceanএই সময় ডিজিটাল ডেস্ক: কবির কথায় ‘চারি দিকে শুধু জল আর জল, দেখে মোর চিত্ত হয়েছে বিকল।’ পৃথীবির মোট আয়তনের তিন ভাগ জল এক ভাগ স্থল। তৃতীয় শ্রেণির পাঠ্য বইতেই পাওয়া যাবে এই তথ্য। এ জানতে কি আর বৈজ্ঞানিক হওয়ার দরকার পড়ে? নিশ্চয়ই নয়। তবে সম্প্রতি ভূ-তলের ৪৪০ মাইল নীচে মহাসাগরের তিন গুণ বড় মহাসাগরের খোঁজ পেলেন এক দল মার্কিন ভূ-বৈজ্ঞানিক।

মার্কিন ভূ-বৈজ্ঞানিক স্টিভ জ্যাকবসনের মতে, পৃথীবির উপরি ভাগের জল মাটির নীচ থেকেই উঠে এসেছে। তিনি আরও জানান, জলের উপ্তত্তি কী ভাবে হয়েছিল, তার রহস্য ভেদ করতে মাটির নীচের মহাসাগরের জল সাহায্য করবে।

কিন্তু মাটির এত নীচে এত বড় জলাধার তৈরি হল কী ভাবে?

পরীক্ষায় দেখা গিয়েছে, মাটির ৪৪০ মাইল নীচে ক্রিস্টালের মতো এক ধরনের পাথরের একটি স্তর রয়েছে, যা অনেকটা স্পঞ্জের মতো কাজ করে। এই স্তরটি হাইড্রোজেন এবং অক্সিজেন অনু শুষে নিয়ে নীচে জমা করে। এবং দুটি মিশে জল তৈরি হয়। এ ভাবে ধীরে ধীরে এক বিরাট জলাধার তৈরি হয়েছে। পরীক্ষা করার সময় ২০০০ সিসমোমিটার যন্ত্র নিয়ে পৃথীবির বিভিন্ন প্রান্তের ভূ-কম্পনের মাত্রা মাপতে গিয়ে এই জলাধারের হদিস পান বৈজ্ঞানিকেরা।

তবে তাঁরা এখনও এটা জানতে পারেননি, এই জলাধারের বিস্তার কতটা। এ নিয়েএখনও গবেষণা চালাচ্ছেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ