1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

পানি ও স্যানিটেশন খাতে প্রয়োজন অর্থায়ন ও বিনিয়োগের ন্যায্যতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০১৪
  • ১৬২ Time View

বাংলাদেশ সরকারের বিগত সাতটি অর্থবছরের বাজেট পর্যালোচনায় দেখা গেছে পানি ও স্যানিটেশন খাতে বরাদ্দ গত পাঁচ বছর যাবত ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে যা গভীর উদ্বেগের বিষয়। জাতীয় বাজেটে পানি ও স্যানিটেশন খাতে ২০১০-১১ অর্থবছরে বিনিয়োগ মোট বাজেটের ২.৩৯ শতাংশ থাকলেও বর্তমান অর্থবছরে তা কমে ১.৬৪ শতাংশে দাঁড়িয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বমোট ১৯৯টি প্রকল্পের মধ্যে নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ও স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কিত প্রকল্পের সংখ্যা মাত্র ৪৫টি (২২%)।  image_86036_0

পানি ও স্যানিটেশন খাতে শহর ও গ্রামের বিনিয়োগ বৈষম্য ২০১২-১৩ অর্থবছরে আগের অর্থবছরগুলির তুলনায় কিছুটা কমে এলেও তা এখনো সাম্যভিত্তিক নয়। ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শহর ও গ্রামের বিনিয়োগ অনুপাত ৮৪:১৬। এর আগের দুই বছরে এ অনুপাত ছিল যথাক্রমে ৮৩:১৭ ও ৮১:১৯। তবে উপকূলীয় অঞ্চলের বাজেট বরাদ্দ একেবারেই দৃষ্টিকটু – নগরাঞ্চলের মাথাপিছু বরাদ্দের প্রায় এক-পঞ্চমাংশ মাত্র। উপকূলীয় অঞ্চলে সুপেয় পানিতে ক্রমান্বয়ে লবনাক্ততা বেড়ে চললেও সরকারী বিনিয়োগ প্রায় স্থবির। ফলে পানি ও স্যানিটেশন  খাতে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা দিন দিন প্রকট হচ্ছে – যা উপকূলীয় অঞ্চলসহ দেশের সামগ্রিক উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।

জাতীয় বাজেটে অঞ্চলভিত্তিক বিনিয়োগের ন্যায্যতা নিশ্চিত করার দাবি জানিয়ে বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ওয়াটারএইড ও হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (এইচডিআরসি)।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত বাজেট পরবর্তী এক মতবিনিময় সভায় ২০১৪-১৫ অর্থবছরের জাতীয় বাজেটে পানি ও স্যানিটেশন খাতে বরাদ্দ বিশ্লেষণের তুলনামূলক এবং সাম্প্রতিক বছরগুলির পানি ও স্যানিটেশন খাতের বিনিয়োগ ও ব্যয় বিষয়ক বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন খ্যাতিমান অর্থনীতিবিদ ও হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (এইচডিআরসি)-এর প্রধান উপদেষ্টা (অবৈতনিক) অধ্যাপক ড. আবুল বারকাত।

গবেষণায় দেখা গেছে, গত পাঁচ বছরে এ খাতে বরাদ্দের বেশিরভাগই ছিল বড় বড় শহরকেন্দ্রিক। অন্যদিকে, প্রত্যন্ত ও দুর্গম অঞ্চল; যেমন: চর, হাওর, উপকূলীয় অঞ্চল ও পাহাড়ি এলাকায় নীতি নির্ধারকরা তেমন মনোযোগ দেননি। সাম্যভিত্তিক বাজেট বরাদ্দ হয়নি। এ অবস্থা উন্নয়নে  ড. আবুল বারকাত “অর্থনৈতিক সামর্থের দিকে লক্ষ্য রেখে পানি ও স্যানিটেশন বাজেটের ন্যায্য বন্টন হওয়া উচিত”- বলে সংবাদ সম্মেলনে মতামত দেন।

ওয়াটারএইড বাংলাদেশের দেশীয় প্রতিনিধি (ভারপ্রাপ্ত) হাসিন জাহান উপকূলীয় অঞ্চলে পানি ও স্যানিটেশন খাতে বরাদ্দ বৃদ্ধিসহ ‘দুর্গম এলাকায় পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন কৌশলপত্র ২০১২’ বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন ও বিনিয়োগের নায্যতার ওপর জোর দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ