1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

চট্টগ্রামে উড়োজাহাজের জরুরি অবতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০১৪
  • ১২৫ Time View

airarabia-311x186চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ালের ৪৫ মিনিট পরই যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে এয়ার অ্যারাবিয়ার একটি উড়োজাহাজ।

চট্টগ্রাম বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মিজানুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে বিমানবন্দর থেকে এয়ার এরাবিয়ার উড়োজাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহের উদ্দেশে ১৩৪ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে। কিন্তু উড়োজাহাজটি উড্ডয়নের ৪৫ মিনিট পরই ফের বিমানবন্দরে অবতরণ করে।

মিজানুর রহমান বলেন, “টেকনিক্যাল কারণে বিমানটি অবতরণ করেছে বলে বিমান কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে।”

বিমানবন্দর ব্যবস্থাপক উইং কন্ডার নূরই আলম বলেন, ১০ হাজার মিটার উপরে উঠার পর পাইলট উড়োজাহাজের কেবিনে ‘প্রেশারাইজেশন’ সমস্যা দেখতে পান।

“ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে বায়ুমণ্ডলের চাপ কমতে থাকে। একারণে কেবিনের ভেতর বায়ুচাপ স্বাভাবিক রাখতে হয়। কিন্তু ওই সমস্যার কারণে তা স্বাভাবিক ছিল না। 

“তাই বিমানটি জরুরি অবতরণ করেছে।”

তবে ফ্লাইটটি ফের কখন ছেড়ে যাবে সে বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ