1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

চালকবিহীন গাড়ি বানাচ্ছে গুগল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০১৪
  • ১৪১ Time View

google_carচালকবিহীন গাড়ি বানানোর উদ্যোগ নিচ্ছে গুগল। অন্যদের বানানো গাড়িকে চালকবিহীন প্রযুক্তিতে রূপান্তর প্রক্রিয়া বাদ দিয়ে নিজেরাই তা তৈরির কথা ভাবছে প্রযুক্তি জায়ান্ট গুগল।

গাড়িটিতে স্টপ ও গো বাটন থাকবে। এছাড়া কন্ট্রোল, স্টিয়ারিং হুইল ও প্যাডেল থাকবে না। গাড়িটি দেখতে অনেকটা কার্টুনের মতো। এতে সামনে পুরনো বনেট থাকছে না। এছাড়া চাকাগুলো নিয়ে নেওয়া হয়েছে একপাশে।

গুগলের সহ-প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন ক্যালিফোর্নিয়ায় এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত গুগলের পরিকল্পনার বিষয়টি প্রকাশ করেছেন।

গুগলের সেলফ ড্রাইভিং প্রকল্পের পরিচালক ক্রিস আর্মসন বলেন, এ ধরনের গাড়ি নিয়ে আমরা সত্যিকার অর্থেই শিহরিত। এর মাধ্যমে আমরা স্বচালিত প্রযুক্তির সক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, চালকবিহীন এ গাড়িতে বিদ্যুৎশক্তি রূপান্তর করার মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করার সক্ষমতা থাকবে। বর্তমানে গবেষকেরা চালকবিহীন গাড়িটির নিজের দিকের অংশের শক্তিমত্তা ও অবস্থা পর্যবেক্ষণ করে দেখছেন।

তারা বিশ্বাস করেন, চালকবিহীন এ গাড়ি ট্রাফিক ও নাগরিক জীবনে যান্ত্রিকতা ও বিশৃঙ্খলা এড়াতে পারবে। কারণ ড্রাইভিং না করে দীর্ঘপথ পাড়ি দিতে চায় মানুষ।

প্রাথমিকভাবে প্রোটো মডেলের একশটি চালকবিহীন গাড়ি তৈরি করা হবে বলে জানিয়েছে গুগল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ